৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বেক্সিমকো লিমিটেডের পরিচালনা পর্ষদ। আজ বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

২০২১-২২ হিসাব বছরে বেক্সিমকো লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৩২ পয়সা। যেখানে এর আগের বছরে ইপিএস ছিল ৭ টাকা ৫৩ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২২ ডিসেম্বর ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।