আফ্রিকাভিত্তিক একটি শিপিং কোম্পানির সঙ্গে চারটি মাঝারি আকারের জাহাজের ক্রয়াদেশ পেয়েছে হুন্দাই মিপো ডকইয়ার্ড। এ নিয়ে ২৪ হাজার কোটি ওন বা ১৮ কোটি ৬০ লাখ ডলার মূল্যের এ চুক্তিতে পৌঁছেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক জাহাজ নির্মাতা কোম্পানিটি। উলসান ডকইয়ার্ডে নির্মিত জাহাজগুলো ২০২৫ সালের দ্বিতীয়ার্ধ থেকে সরবরাহ শুরু হবে। গত ফেব্রুয়ারিতে ১১টি মাঝারি আকারের জাহাজের ক্রয়াদেশ পেয়েছিল হুন্দাই মিপো ডকইয়ার্ড। সর্বশেষ চারটি ক্রয়াদেশের মাধ্যমে বিশ্বব্যাপী প্রায় অর্ধেক ক্রয়াদেশ তাদের দখলে। সাড়ে ১৮ কোটি ডলারের ক্রয়াদেশের মাধ্যমে বৈশ্বিক জাহাজ বিক্রির ৫৬ শতাংশ হিস্যা দক্ষিণ কোরীয় কোম্পানিটির। দ্য কোরিয়া হেরাল্ড