প্রায় ৭০ বছর পর এবারই প্রথম বার্ষিক লোকসানের মুখে পড়েছে জাপানি কোম্পানিটি। গত মার্চে শেষ হওয়া ২০২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির ৪২৩ দশমিক ৯৪ বিলিয়ন ইয়েন (প্রায় ২৬০ কোটি ডলার) নিট লোকসান হয়েছে। টোকিওতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সম্প্রতি হোন্ডার প্রেসিডেন্ট ও সিইও তোশিহিরো মিবে শেয়ারহোল্ডারদের কাছে এ পরিস্থিতির জন্য ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তিন বছরের মধ্যে গাড়ি ব্যবসাকে ফের লাভজনক ও স্থিতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। উল্লেখ্য, বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) ব্যবসা পুনর্গঠন করতে গিয়ে বড় লোকসানের মুখে পড়ে কোম্পানিটি। খবর জাপান টুডে
লোকসানের কারণে ক্ষমা চাইলেন হোন্ডার সিইও
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা মোটর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৫৭ সালে।










