‘অর্জনই আমাদের অঙ্গীকার’-এ স্লোগানে সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। এ সময় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এসএম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম বিজয়ী পরিবেশকদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিষ্ঠানটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ সালে ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে পণ্য বিপণনে অসামান্য ভূমিকা রাখায় তাদের এ সম্মাননা দেয়া হয়।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় দিনব্যাপী এ অনুষ্ঠানে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা দেশ থেকে আগত পরিবেশকদের অংশগ্রহণে করপোরেট প্রাঙ্গণে উৎসবের আমেজ তৈরি হয়।

অনুষ্ঠানে চেয়ারম্যান এসএম শামছুল আলম বলেন, ‘ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ওয়ালটনের অন্যতম শক্তিশালী বিক্রয় মাধ্যম। পরিবেশকরা ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিক্রয় ও মার্কেট শেয়ার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’ তিনি বিক্রয় বাড়াতে আরো উদ্ভাবনী বিপণন কৌশল গ্রহণের পরামর্শ দেন।

ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল আলম বলেন, ‘ওয়ালটন এরই মধ্যে দেশের অন্যতম দ্রুত অগ্রসরমাণ কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ সাফল্যের পেছনে পরিবেশকদের অসামান্য অবদান রয়েছে।’

এ সময় ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম বলেন, ‘পরিবেশক প্রতিষ্ঠানগুলো ওয়ালটন ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আস্থা অর্জনে সেতুবন্ধ হিসেবে কাজ করছে।’ তিনি পরিবেশক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান, যাতে গ্রাহকদের কাছে পণ্যের স্মার্ট প্রযুক্তি ও ফিচারগুলো সঠিকভাবে উপস্থাপন করা যায়।

ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম বলেন, ‘শুরু থেকেই ওয়ালটন তার ব্যবসায়িক অংশীদারদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে এবং সবসময় তাদের পাশে থাকবে।’

দিনব্যাপী অনুষ্ঠানটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা পর্বের মধ্য দিয়ে শেষ হয়।