পরবর্তী প্রজন্মের অগমেন্টেড রিয়েলিটি অ্যাপ “Akij Ceramics AR Studio সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫ এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল আকিজ সিরামিকস। আকিজ সিরামিকস প্যাভিলিয়নে অনুষ্ঠিত এই উদ্বোধন দেশের সিরামিক শিল্পে এক অনন্য মাইলফলক, যা ক্রেতা , স্থপতি এবং ডিজাইনারদের জন্য ইন্টেরিয়র স্পেস কল্পনা ও উপস্থাপনের পদ্ধতিতে এক নতুন বিপ্লবের সূচনা করেছে। এই উদ্যোগের মাধ্যমে আকিজ সিরামিকস বাংলাদেশের ডিজাইন টেকনোলজির ভবিষ্যতকে আরও শক্তিশালী করতে এবং শিল্পখাতে উন্নত ডিজিটাল টুলসের ব্যবহারকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। অ্যাপটি এখন মোবাইল ডিভাইসের মাধ্যমে সহজেই ব্যবহারের উপযোগী, যেখানে ব্যবহারকারীরা রিয়েল টাইমে টাইলস, সারফেস এবং বিভিন্ন ডিজাইন কম্বিনেশন প্রিভিউ করতে পারবেন।

AR Studio by Akij Ceramics হলো টাইলস নির্বাচন করার একটি স্মার্ট ডিজিটাল সমাধান। উন্নত AR এবং 3D প্রযুক্তিতে নির্মিত এই অ্যাপ ব্যবহারকারীদের তাদের নিজস্ব বাস্তব জায়গায় মোবাইল ফোনের মাধ্যমে টাইলস কেমন দেখাবে তা তাৎক্ষণিকভাবে প্রিভিউ করতে সহায়তা করে। এতে টাইলস বাছাই প্রক্রিয়ায় অনিশ্চয়তা ও বিভ্রান্তি দূর হয় এবং সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হয়।

ব্যবহারকারীরা বিভিন্ন ডিজাইন অন্বেষণ ও পরীক্ষা করতে পারেন, ফলে বাড়ি বা প্রকল্পে কোন টাইলস কেমন মানাবে তা একেবারেই স্পষ্টভাবে দেখা যায়।

অ্যাপটিতে রয়েছে AR Viewing Mode যা রিয়েল টাইম প্রিভিউ নিশ্চিত করে, 3D Room Try On Mode যা প্রস্তুত সম্পূর্ণ ইন্টেরিয়র সেটআপে টাইলস পরীক্ষা করতে দেয়, Image Try On Mode যা আপলোড করা ছবিতে টাইলস ওভারলে করে দেখায় এবং Smart Measurement যে ফিচারটি টাইলসের চাহিদা নির্ভুলভাবে হিসাব করতে সহায়তা করে। এছাড়া অ্যাপে আকিজ সিরামিকস এর সম্পূর্ণ টাইলস কালেকশন দেখার সুযোগ রয়েছে, পাশাপাশি রয়েছে তুলনা, সংরক্ষণ এবং সিদ্ধান্ত গ্রহণকে সহজ করার মতো সুবিধা। ব্যক্তিগত গৃহস্থ থেকে শুরু করে স্থপতি এবং ডিজাইনারদের জন্য অ্যাপটি সমানভাবে কার্যকর। বিশেষত পেশাদারদের জন্য এটি বাস্তবসম্মত ডিজাইন কনসেপ্ট উপস্থাপনে সহায়ক ভূমিকা রাখে, ফলে টাইলস নির্বাচন হয়ে ওঠে আরও ইন্টার‌ ্যাকটিভ, সৃজনশীল এবং অনুপ্রেরণামূলক। শেষ পর্যন্ত, AR Studio টাইলস নির্বাচনের প্রক্রিয়াকে কেবল কল্পনায় নয়, বরং বাস্তবসম্মত অভিজ্ঞতায় রূপান্তর করে।Akij Ceramics AR Studio এখন গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোডের জন্য উন্মুক্ত।