এনভয় লিগ্যাসি, শেলটেক গ্রুপ এবং গ্রিন টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডস ২০২৩-এর “এমডি অব দ্য ইয়ার” (বার্ষিক ১০০০ কোটি টাকার বেশি ব্যবসায়িক আয়ের জন্য) সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলাদেশের জাতীয় ও রফতানি অর্থনীতির প্রবৃদ্ধিতে অসাধারণ অবদানের জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম তানভীর আহমেদকে এ পুরস্কার প্রদান করে। 

একজন উদ্যোক্তা হিসেবে তানভীর আহমেদ দেশের রফতানি ও বিনিয়োগ অর্থনীতিতে ব্যাপক অবদান রেখে চলেছেন। তিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং এমসিসিআই-ঢাকার পরিচালক। এছাড়া তিনি বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) এবং বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। —বিজ্ঞপ্তি