কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলকে আরো সাশ্রয়ী ও দক্ষতার সঙ্গে পরিচালনার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে দুই কোম্পানি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, গুগল মূলত দুটি ভিন্ন ধরনের চিপ তৈরির পরিকল্পনা করছে। এর মধ্যে একটি মেমরি প্রসেসিং ইউনিট, যা গুগলের নিজস্ব টেনসর প্রসেসিং ইউনিটের (টিপিইউ) পরিপূরক হিসেবে কাজ করবে। অন্যটি বিশেষায়িত টিপিইউ, যা সরাসরি এআই মডেলের জন্য তৈরি করা হবে। খবর রয়টার্স
এআই চিপ তৈরিতে মার্ভেলের সঙ্গে আলোচনায় গুগল
নতুন চিপ তৈরিতে সেমিকন্ডাক্টর কোম্পানি মার্ভেল টেকনোলজির সঙ্গে আলোচনা শুরু করেছে অ্যালফাবেটের মালিকানাধীন গুগল।










