ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স আহরণ সেবাকে আরো সহজলভ্য করার লক্ষ্যে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের নিজস্ব সফটওয়্যার ‘রেমিট ৩৬৫’ এর উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব বদরে মুনির ফেরদৌস। সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব মীনাক্ষী বর্মন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মো. আনিসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল, মহাব্যবস্থাপক মো. নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মো. শফিউল আলম, মো. হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, মো. গোলাম সাঈদ খান, আইসিটি বিভাগের উপমহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা, ঊর্ধ্বতন নির্বাহীরা এবং অন্যান্য সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।- বিজ্ঞপ্তি