মেঘনা ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কিমিয়া সাদাত এবং পরিচালক ও উদ্যোক্তারা। 

ওই সভায় মেঘনা ব্যাংকের শেয়ারহোল্ডাররা সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও আড়াই শতাংশ বোনাস শেয়ারসহ মোট ১২ দশমিক ৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন।