অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের এমডি অঞ্জন চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম, একাত্তর টিভির চেয়ারম্যান মোস্তফা কামাল, বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক, আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, এশিয়ান টিভির ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীসহ অন্যরা।
অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।










