পুঁজিবাজারে তালিকভুক্ত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ১১ সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত মানের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বীমা খাতের কোম্পানিটি।

ডিএসইতে গতকাল তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার সর্বশেষ ৫৩ টাকায় লেনদেন হয়েছে। আর সমাপনী দর ছিল ৫২ টাকা ৮০ পয়সা।