মেডিকেল ট্যুরিজমে সহায়তা প্রদানের লক্ষ্যে মাস্টারকার্ডের সহাযোগিতায় ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) দেশে প্রথমবারের মতো একটি প্রি-পেইড কার্ড চালু করেছে। গতকাল ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে দ্বৈত কারেন্সির এ কার্ডটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড দক্ষিণ এশিয়ার প্রধান পরিচালন কর্মকর্তা ভিকাশ ভার্মা, ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।