দর্শনার্থীর জন্য সুখবর আনছে জাপানের স্টুডিও ঘিবলি। তাদের থিম পার্কে যুক্ত হচ্ছে নতুন প্রতিকৃতি। পাশাপাশি শিশুদের জন্য থাকবে খেলার ব্যবস্থা। শিগগিরই বিশ্বব্যাপী প্রশংসিত অ্যানিমেটেড ফিল্ম ‘প্রিন্সেস মনোনোকে’র অন্যতম চরিত্র ওকোটো নুশি ও তাতারি গামির প্রতিমূর্তি স্থাপন করতে যাচ্ছে কর্তৃপক্ষ। পার্ক কর্তৃপক্ষ মনে করে, ওকোটো নুশি ও তাতারি গামির লাল চোখ শিশুদের কিছুটা ভয় ও কৌতূহল অনুভূতি দেবে। মনোনোকে ভিলেজ ও ইনডোর এরিয়া ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি থেকে খুলে দেয়া হবে। এক্ষেত্রে টিকিট মূল্য হবে প্রাপ্তবয়স্কদের জন্য ২৫০০ ইয়েন ও শিশুদের জন্য ১২৫০ ইয়েন। সাপ্তাহিক ছুটির দিনে টিকিটের দাম কিছুটা বাড়বে। সেক্ষেত্রে বড়দের জন্য ৩ হাজার ইয়েন ও ছোটদের জন্য হবে ১ হাজার ৫০০ ইয়েন। ঘিবলি পার্ক হলো আইচির নাগাকুতে অবস্থিত একটি থিম পার্ক। এটি গত বছরের নভেম্বরে চালু হয়। স্টুডিও ঘিবলির নির্মাণ করা বেশ কয়েকটি সিনেমার ওপর ভিত্তি করে এটি সাজানো হয়েছে। নিক্কেই এশিয়া
সুখবর আনছে জাপানের ঘিবলি পার্ক
দর্শনার্থীর জন্য সুখবর আনছে জাপানের স্টুডিও ঘিবলি। তাদের থিম পার্কে যুক্ত হচ্ছে নতুন প্রতিকৃতি।










