আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৮ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হয়ে নির্বাচন করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের। দলীয় প্রতীক পাওয়ার পর আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) উত্তরখানের সুলতানুল আউলিয়ার মাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।
এ সময় শেরীফা কাদের বলেন, ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। সামনে
আরো সময় আছে। এই সময়ে ভোটারদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করব। নির্বাচনে চ্যালেঞ্জ থাকবেই।
চ্যালেঞ্জ মোকাবেলা করেই জয়ী হবে বলে জানান জাপার এ প্রার্থী।
প্রচারণার সময় ঢাকা-১৮ বাসিন্দাদের কাছে ভোট চাইলেন তিনি।
এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন মহানগর উত্তর আওয়ামী লীগের
শিল্পবিষয়ক সম্পাদক খসরু চৌধুরী।









