আইএলও বাংলাদেশ এবং কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে সম্প্রতি চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চলে দক্ষতার চাহিদা এবং সরবরাহ মূল্যায়ন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টিকারী দক্ষতার ঘাটতিগুলো চিহ্নিত করা হয়েছে। এ উপলক্ষে ওইদিন কক্সবাজারের একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আলোচনা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড ১) ডা. গাজী মো. সাইফুজ্জামান, কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের রোহিঙ্গা অ্যান্ড হোস্ট কমিউনিটি প্রোগ্রামের কাউন্সেলর এবং হেড অব কো-অপারেশন বিবেক প্রকাশ, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তুওমো পাউটিয়াইনেন প্রমুখ।
কক্সবাজারে কর্মীর দক্ষতার ঘাটতি পূরণবিষয়ক আলোচনা
আইএলও বাংলাদেশ এবং কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে সম্প্রতি চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চলে দক্ষতার চাহিদা এবং সরবরাহ মূল্যায়ন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।










