আয়কর আইনে ত্রুটি আছে, সেগুলো
সমাধানেরও সুযোগ আছে বলেন মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান
আবু হেনা মো. রহমাতুল মুনিম।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর)
জাতীয় আয়কর দিবস উপলক্ষে এনবিআরের মাল্টিপারপাস হলে আয়োজিত ‘নতুন আয়কর আইন এবং কর পরিপালন
পরিবর্তিত প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
রহমাতুল মুনিম বলেন, আয়কর
আইন বাংলা করতে আমরা অনেক স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেছি। এছাড়া যে প্রক্রিয়া অনুসরণের
বাধ্যবাধকতা আছে তার চেয়ে বেশি আগ বাড়িয়ে আমরা করেছি। এরপরও আইন নিয়ে অনেক সমালোচনা
ও অনেকের অসন্তুষ্টি রয়েছে। কিছু ত্রুটি থাকতেই পারে। আমরা নিজেরাও অনুভব করছি আইনের
কিছু কিছু জায়গায় ফাইন টিউনিংয়ের দরকার আছে।
তিনি বলেন, আয়কর আইন একটি
কঠিন আইন। এখানে অনেকগুলো বিষয় এমনভাবে আসে যদি আমি একদিকে বেশি আলোকপাত করি এবং সে
অনুযায়ী চিন্তা ও খসড়া তৈরি করি, তাহলে এটা অন্য আরেক দিকে যন্ত্রণা তৈরি করবে। সবগুলো
বিষয় একসঙ্গে খেয়াল করা যায় না। ফলে আমরা যে আইন করেছি, সেটা আমরা পরিপূর্ণ আইন তৈরি
করার চেষ্টা করেছি, তবে এখানে ত্রুটি আছে। সেগুলো সমাধানেরও সুযোগ রয়েছে।
এ সময় তিনি অ্যাটর্নি জেনারেলের
দপ্তরে যারা আয়কর আইনের সঙ্গে জড়িত, বাজেট বা অর্থ-আইনের কনসাল্টেশনের সময় এবং আইনের
সংশোধনের বিষয়ে জানাতে এনবিআরকে জানাতে বলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, নীতি বিভাগের সদস্য ড. সামস উদ্দিন আহমেদসহ
অনেক।









