কর্মী খুঁজে না পাওয়ায় অস্ট্রেলীয় প্রতিষ্ঠানগুলোয় শূন্য পদ বাড়ছে। গত তিন মাসে দেশটিতে শূন্য পদের সংখ্যা রেকর্ড সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরো (এবিএস) জানিয়েছে, কঠোর শ্রমবাজারের কারণে এ সমস্যা তৈরি হয়েছে। মার্চ-মে সময়ে শূন্য পদের সংখ্যা ৪ লাখ ৮০ হাজারে দাঁড়িয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ৭ শতাংশ বেশি। যেখানে আগের তিন মাসের তুলনায় এটি ১৩ দশমিক ৮ শতাংশ বেশি। সংখ্যাটি কভিড-১৯ মহামারী শুরু হওয়ার ঠিক আগে ২০২০ সালের ফেব্রুয়ারির তুলনায় দ্বিগুণ। —রয়টার্স