প্রত্যেক গ্রাহকের ব্যবহারের ধরন আর প্রয়োজন অনুযায়ী সম্প্রতি বিকাশ অ্যাপের ইন্টারফেসকে আরো বেশি সহজ ও কার্যকর করে উপস্থাপন করা হয়েছে। ‘আমার বিকাশ’ আইকনের নতুন উপস্থাপন এখন গ্রাহককে এক ঝলকেই তার দৈনন্দিন আর্থিক লেনদেনের একটা চিত্র দেখাচ্ছে। সব লেনদেনের তথ্য কাস্টমাইজ করে এক জায়গায় সন্নিবেশ করার ফলে গ্রাহকের সার্বিক আর্থিক ব্যবস্থাপনাও আরো সহজ ও কার্যকর হয়েছে।
পাশাপাশি ‘আমার বিকাশ’, ‘মাই অফারস’-এর বদলে যাওয়া ইন্টারফেস আরো পরিছন্নরূপে উপস্থাপন করা হয়েছে। নতুন থিম যুক্ত করে বহুল ব্যবহৃত এ অ্যাপের সার্বিক সজ্জাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এছাড়া মাই অফারসে বোনাস পয়েন্ট, অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি কেনা, কুপন, রিওয়ার্ডসহ নানা ধরনের সুবিধা যুক্ত হয়েছে বিকাশ অ্যাপের নতুন এ সংস্করণে।—বিজ্ঞপ্তি










