চলতি বছরের জুনে তাইওয়ানে বছরওয়ারি হিসেবে গড় মাসিক বেতন ২ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। বর্তমানে বেতনের পরিমাণ ৪৫ হাজার ৪২৯ নিউ তাইওয়ানিজ ডলার বা ১ হাজার ৪৩০ মার্কিন ডলার। দেশটির বাজেট, হিসাব ও পরিসংখ্যান অধিদপ্তরের তথ্যানুযায়ী, গড় মাসিক বেতন বাড়লেও তা মে মাসের তুলনায় দশমিক ১৪ শতাংশ কম। কর্মক্ষমতাভিত্তিক কমিশন, ওভারটাইম ও বোনাসসহ বছরওয়ারি হিসাবে মোট বেতন ২ শতাংশ বেড়ে ৫৩ হাজার ৯০০ নিউ তাইওয়ানিজ ডলারে উত্তীর্ণ হয়েছে। কিন্তু মাসওয়ারি হিসেবে ১ দশমিক ৫৫ শতাংশ কমেছে। দেশটির যেসব অধিবাসী এয়ারলাইনস কোম্পানিতে কাজ করে, তারা সর্বোচ্চ ৮১ হাজার ৬৬৪ নিউ তাইওয়ানিজ ডলার বেতন পেয়েছে। ব্যাংকিং, আর্থিক ও ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরতরা দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ হাজার ৫৮৭ তাইওয়ানিজ ডলার বেতন পেয়েছে। অন্যদিকে, স্যালুন ও রেস্টুরেন্টে যারা কাজ করেছে তাদের মাসিক বেতন যথাক্রমে ৩০ হাজার ৯৭৭ ও ৩৩ হাজার ৮৬৫ নিউ তাইওয়ানিজ ডলার ছিল বলে তথ্যসূত্রে জানা গেছে। তাইপে টাইমস
তাইওয়ানে গড় মাসিক বেতন বেড়েছে ২.৪৭ শতাংশ
চলতি বছরের জুনে তাইওয়ানে বছরওয়ারি হিসেবে গড় মাসিক বেতন ২ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।










