গত বছরের চতুর্থ প্রান্তিকে ১৩৩টি বিদ্যুচ্চালিত ট্রাক নির্মাণ করেছে নিকোলা। এর মধ্যে ডিলারদের কাছে বিক্রি করতে সক্ষম হয়েছে ২০ ইউনিট। এতে কোম্পানিটির আয় হয়েছে মাত্র ৬৬ লাখ ডলার। যেখানে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ৩ কোটি ২১ লাখ ডলারের। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে নিকোলার নিট লোকসান হয়েছে ২২ কোটি ২১ লাখ ডলার। ২০২২ সালে নিকোলা ট্রাক নির্মাণ করেছে ২৫৮ ইউনিট। সিএনবিসি
চতুর্থ প্রান্তিকে মাত্র ২০টি ট্রাক সরবরাহ নিকোলার
গত বছরের চতুর্থ প্রান্তিকে ১৩৩টি বিদ্যুচ্চালিত ট্রাক নির্মাণ করেছে নিকোলা। এর মধ্যে ডিলারদের কাছে বিক্রি করতে সক্ষম হয়েছে ২০ ইউনিট।










