ক্যালিফোর্নিয়ায় গত বছর বৈদ্যুতিক গাড়ি বিক্রির দিক থেকে শীর্ষে ছিল টেসলার মডেল ওয়াই ও থ্রি। এ দুটি মডেলে টয়োটা মোটর করপোরেশনের আরএভি৪ ও ক্যাম্রি মডেলকে ছাড়িয়ে গেছে। প্রথমবারের মতো বার্ষিক বিক্রির দিক থেকে প্রদেশটিতে শীর্ষে ছিল টেসলা। ক্যালিফোর্নিয়ার নিউ কার ডিলারস অ্যাসোসিয়েশন এক প্রতিবেদনে জানায়, টেক্সাসের অস্টিনভিত্তিক প্রতিষ্ঠান টেসলা গত বছর ৮৭ হাজার ২৫৭ ইউনিট স্পোর্টস কার মডেল ওয়াই এবং ৭৮ হাজার ৯৩৪ ইউনিট মডেল থ্রি সেডান বিক্রি করেছে। অন্যদিকে টয়োটা ৫৯ হাজার ৭৯৪ ইউনিট আরএভি৪ এসইউবি এবং ৫৫ হাজার ৯৬৭ ইউনিট ক্যামরি সেডান বিক্রি করেছে। ২০২১ সালে ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি ছিল ক্যামরি সেডান। প্রতিবেদনটি নির্দেশ করে যে পুরো যুক্তরাষ্ট্রের তুলনায় ক্যালিফোর্নিয়ায় টেসলার বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে অধিবাসীদের আগ্রহ বেশি। রয়টার্স