১০০ কোটি ডলার খরচ কমাতে যাচ্ছে মার্কিন ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালগ্রিনস। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) নাম ঘোষণার পর এ পরিকল্পনার কথা জানিয়েছে কোম্পানিটি। পরিকল্পনা অনুসারে, ৬০টির মতো স্বাস্থ্যসেবা ক্লিনিক ও স্টোর বন্ধ করবে তারা। আগামী বছরের আগস্ট নাগাদ আরো ২০০ স্টোর বন্ধের পরিকল্পনা রয়েছে। এর আগেও তারা ১৫০টি স্টোর বন্ধ করেছিল। গত অর্থবছরের লোকসান সামলে লাভের ধারায় ফিরতেই ব্যয় সংকোচনের এ নীতি গ্রহণ করা হয়েছে। রয়টার্স
১০০ কোটি ডলার খরচ কমাবে ওয়ালগ্রিনস
১০০ কোটি ডলার খরচ কমাতে যাচ্ছে মার্কিন ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালগ্রিনস।










