নারী উদ্যোক্তাদের আর্থিক উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে সই করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও রশিদ এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের পরিচালক নাহিদ রহমান। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন।