পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ২৩, ২৪, ২৫ এবং ২৬তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে কোম্পানির চেয়ারম্যান হাসান শহীদ ফেরদৌস সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পর্ষদের মধ্যে উপস্থিত ছিলেন ড. কাজী আনোয়ারুল হক, ব্যারিস্টার রিশাদ ইমাম, মোহাম্মদ আতিকুর রহমান আতিক। এছাড়া এমডি মো. সাগীর হোসেন খান, কোম্পানি সচিব আরমিয়া ফকিরসহ আরো অনেকে সভায় যোগ দেন।