সম্প্রতি বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ২০২৫ সালের ব্যত্যয়গুলো চিহ্নিত করে দ্রুত সেগুলো উত্তরণের মাধ্যমে সার্বিক লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত করার পরামর্শ প্রদান করেন। বিশেষ করে ‘ঋণ বিতরণ বর্ষ ২০২৬’ কর্মসূচি সফল করা এবং শ্রেণীকৃত ঋণ আদায় কার্যক্রম আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম। এছাড়া উপ-মহাব্যবস্থাপক মো. কুদ্দুস মিয়া ও মো. ইলিয়াস হোসেন, বিভাগাধীন পাঁচটি জোনাল অফিসের জোনাল ম্যানেজার মো. সফিকুল ইসলাম, কাজী মহিবুর রহমান, মোহাম্মদ গোলাম মাওলা, বিজন বৈমিক ও হেলাল উদ্দিন মাহমুদ, সহকারী মহাব্যবস্থাপকরা এবং করপোরেট ও শাখাগুলোর নির্বাহী/শাখাপ্রধান ও শাখা ব্যবস্থাপকরা সভায় উপস্থিত ছিলেন।