স্বীকৃতিপ্রাপ্ত প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চারটি প্রোগ্রামই সফলভাবে এ স্বীকৃতি অর্জন করেছে, যা দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এ উদযাপন উপলক্ষে সম্প্রতি আইইউবিএটি ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা, গান, নাচ ও আড্ডায় মুখরিত ছিল ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনের ফলে সংশ্লিষ্ট প্রোগ্রামগুলোর শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ, স্কলারশিপ অর্জন এবং বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ক্ষেত্রে অধিক সুযোগ ও গ্রহণযোগ্যতা লাভ করবে। পাশাপাশি নিয়মিত মূল্যায়নের মাধ্যমে কারিকুলাম ও শিক্ষাদানের মান আরো উন্নত হবে।










