কিছু বোতলে কাচের কণা পাওয়ায় তিন লাখেরও বেশি ভ্যানিলা ফ্র্যাপুচিনো প্রত্যাহার করেছে স্টারবাকস। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বিভাগের বরাতে এ তথ্য উঠে এসেছে। প্রশাসনের উপাত্তে দেখা গেছে, নোটিস পাওয়ার পর পেপসিকো এ পর্যন্ত ২৫ হাজার ২০০ কেস ফ্র্যাপুচিনো বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছে। প্রতি কেসে ১২ বোতল থাকলে প্রত্যাহারকৃত বোতলের সংখ্যা তিন লাখ ছাড়াবে। গত মাসে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক যেসব বোতল প্রত্যাহার করা হচ্ছে সেগুলোর মেয়াদোত্তীর্ণের তারিখ ৮ মার্চ, ২৯ মে, জুন ৪ ও জুন ১০ ছিল। দ্য নিউইয়র্ক টাইমস