মিডল্যান্ড ব্যাংক এবং জিআর মেটালের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চট্টগ্রামে অবস্থিত ব্যাংকের আগ্রাবাদ শাখায় চুক্তিটি স্বাক্ষরিত হয়। মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন চট্টগ্রাম ইউনিট-১-এর প্রধান মোহাম্মদ আবু হেনা এবং জিআর মেটালের স্বত্বাধিকারী জুয়েল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের ফলে জিআর মেটাল ব্যবসায়িক ব্যাংকিং এবং নগদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য মিডল্যান্ড ব্যাংকের অনলাইন ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন ব্যবহার করতে পারবে।