প্রথমবারের মতো ট্রাস্ট ব্যাংকের সাসটেইনেবিলিটি রিপোর্ট উন্মোচন করা হয়েছে। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের (এসএফডি) পরিচালক চৌধুরী লিয়াকত আলী ও ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরী, ডিএমডি ও প্রধান ঝুঁকি কর্মকর্তা আখলাসুর রহমান ভূঁইয়া, ডিএমডি মো. কামাল হোসেন সরকার এবং ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান এবিএম মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আবু রায়হান, যুগ্ম পরিচালক কামরুল হাসান এবং সহকারী পরিচালক মো. আবু নাইম আলোচনায় অংশ নেন। —বিজ্ঞপ্তি
ট্রাস্ট ব্যাংকের সাসটেইনেবিলিটি রিপোর্ট উন্মোচন
প্রথমবারের মতো ট্রাস্ট ব্যাংকের সাসটেইনেবিলিটি রিপোর্ট উন্মোচন করা হয়েছে।









