বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অটোমেটেড চালান সিস্টেম ব্যবহার করে এখন থেকে ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য রাজস্ব পরিশোধ করবে এয়ার অ্যাস্ট্রা। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এমডি ও সিইও তারিক মোর্শেদ এবং এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের এএমডি ও সিবিও কেএম আওলাদ হোসেন, ডিএমডি ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম, ডিএমডি ও কোম্পানি সচিব মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও এয়ার অ্যাস্ট্রার মধ্যে এমওইউ স্বাক্ষর
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অটোমেটেড চালান সিস্টেম ব্যবহার করে এখন থেকে ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য রাজস্ব পরিশোধ করবে এয়ার অ্যাস্ট্রা।










