চট্টগ্রাম নগরীর অভিজাত ও আর নিজাম রোড আবাসিক এলাকায় সিপিডিএল দখিনায়ন প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে আবাসন খাতে অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও গ্রহণযোগ্যতা পুঁজি করে চট্টগ্রাম তথা দেশের আবাসন শিল্পে সম্পূর্ণ নতুন ও ভিন্ন মাত্রার প্রকল্প গড়ার প্রত্যয় নিয়ে এই দৃষ্টিনন্দন স্থাপনাটির নির্মাণ পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির নির্মাণকাজ উদ্বোধন হয়।
আয়োজনে ভূমি মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. রবিউল হোসেন এর পরিবারের সমদস্যরা এবং মরহুম অ্যাডভোকেট আজিজুল হক চৌধুরীর পরিবারের সদস্যরা। আরো উপস্থিত ছিলেন ও আর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির সদস্যরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং সিপিডিএল পরিবারের সদস্যরা।
উপস্থিত অতিথিরা সিপিডিএলের ব্র্যান্ড আইডেন্টিটি ‘সঠিক মানে, সঠিক সময়ে হস্তান্তর’ এর মাধ্যমে তাদের এ প্রকল্পটি যথার্থভাবেই বসবাসকারীদের স্বপ্ন বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।- বিজ্ঞপ্তি









