কভিড পিলের উৎপাদন বাড়াতে ১২ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ফাইজার। চাহিদা বেড়ে যাওয়ায় মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট মিশিগানের কারখানা সম্প্রসারণে এ অর্থ ব্যয় করবে। নতুন সংক্রমিত, গুরুতর অসুস্থতা প্রতিরোধ এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিকিৎসার জন্য এ পিল অনুমোদিত হয়েছে। প্যাক্সলোভিড নামের এ পিল ব্যাপক হারে ব্যবহারের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন চাপ দিয়ে চলেছে। সরকার বিনামূল্যে এ পিল বিতরণ করছে। রয়টার্স