মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)। ঢাকার সাভারে গতকাল এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্যাংকের এমডি সঞ্চিয়া বিনতে আলী। এ সময় বিকেবির ডিএমডি মো. আ. রহিম ও মোহা. খালেদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও সিবিএসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।