খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জিলবাংলা সুগার মিলস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ২৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৩২ টাকা ১০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জিলবাংলা সুগার মিলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৭ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৯ টাকা ৯৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১ হাজার ১৬৭ টাকা ১০ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে জিলবাংলা সুগার মিলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৮ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৪ টাকা ৩৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ টাকা ১৯ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে জিলবাংলা সুগার মিলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৪ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৯ টাকা ৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ টাকা ৩৯ পয়সায়।