চলমান ২০২০-২১ সেশনে (গত বছরের জুলাই থেকে শুরু) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সয়াবিন আমদানির পরিমাণ এরই মধ্যে ১ কোটি ৫ লাখ ২০ হাজার টনে দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ কোটি ২ লাখ ৬০ হাজার টন। ইউরোপীয় কমিশনের ২১ মার্চ প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

পরিসংখ্যান বলছে, গত সেশনের একই সময়ের তুলনায় এ বছর ইউর সয়াবিন আমদানি বেড়েছে। অর্থাৎ বিগত সময়ের তুলনায় চলতি সেশনে ইইউ জোটের সয়াবিন আমদানি বেড়েছে ২ লাখ ৬০ হাজার টন।

অন্যদিকে এরই মধ্যে ইউর সয়াবিন তেল উৎপাদন মিলগুলোর আমদানির পরিমাণ কিছুটা কমে দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৩০ হাজার টনে। গত বছরের একই সময়ে মিলগুলোর সয়াবিন আমদানির পরিমাণ ছিল ১ কোটি ২৯ লাখ ৭০ হাজার টন।

অন্যদিকে গত অর্থবছরের ৪১ লাখ ৩০ হাজার টনের বিপরীতে চলতি সেশনের একই সময়ে ৩৯ লাখ ৭০ হাজার টন পাম অয়েল আমদানি করে ইইউ।