বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সেক্রেটারি জেনারেল হয়েছেন ড. সুমন চৌধুরী। বিএসএমএর ১১তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মুহাম্মদ শহিদউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট পদে মো. আব্দুস সালাম, মো. আবুল কালাম ও মারুফ মহসিন, জয়েন্ট সেক্রেটারি পদে আশরাফ সিদ্দিকী ও সৌমিত্র মুৎসুদ্দি, ফাইন্যান্স ডিরেক্টর পদে মো. সাইফুর রহমান খোকন নির্বাচিত হয়েছেন।