র‌্যামেন নামে পরিচিত জনপ্রিয় কোরিয়ান ইনস্ট্যান্ট কাপ নুডলস যাত্রীদের সার্ভ না করার ঘোষণা দিয়েছে কোরিয়ান এয়ার। সম্প্রতি একাধিক উড়োজাহাজ মাঝ আকাশে প্রবল ঝাঁকুনির মুখে পড়ে। এমন একটি ঘটনায় সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এ কারণে ফ্লাইট হটকাপ নুডলস পরিবেশন করবে না কোরিয়ান এয়ার। এ ধরনের নুডলসের জন্য গরম পানির প্রয়োজন হয়। ফ্লাইট ঝাঁকুনির কবলে পড়লে গরম পানি ছিটকে পড়ে আহত হতে পারেন যাত্রী। খবর রয়টার্স ও ছবি হটকাপ নুডলস