জায়ান্ট গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং ফ্যাশন স্টেপ বাংলাদেশ ও পুসাব ও এসঅ্যান্ডএ অ্যাসোসিয়েটসের সহযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ফটোগ্রাফি ক্লাব আয়োজিত ‘ফ্রেমস অব ফ্রিডম অব বিইউএফটি ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রদর্শনীটি আয়োজিত হয়। প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়া ৭ হাজার ৬৬১টি আলোকচিত্রের মধ্য থেকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত ১৩০টি আলোকচিত্র প্রদর্শিত হয়।
১২ জানুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি আলোকচিত্রকে সাংস্কৃতিক প্রকাশ ও সামাজিক ভাবনার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, বিইউএফটির উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, বিইউএফটির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ, বিইউএফটি ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা রায়েদ বরকত এবং পুসাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মাহফুজ জাকারিয়া।
অনুষ্ঠানে সেরা আলোকচিত্র, জুরি অ্যাওয়ার্ড ও বিশেষ সম্মাননাসহ বিভিন্ন বিভাগে পুরস্কার দেয়া হয়।
এর আগে ১৮ ডিসেম্বর প্রদর্শনীর উদ্বোধন করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান ও বিইউএফটির রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ইউসুফ তুষার।
-বিজ্ঞপ্তি









