চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৬তম ব্যাচ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পারিবারিক উৎসব ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত দুই দিনব্যাপী এ উৎসবের দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সন্মাননা ক্রেস্ট তুলে দেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ সাইমুম সারোয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান হারুন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ শাহজাহান চৌধুরী।