বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠাতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও সোনালী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকরপোরেটেডের আয়োজনে গ্রাহক সমাবেশ ও এসইসিআই অ্যাপের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সোনালী ব্যাংক পিএলসির সিইও মো. আফজাল করিম। —বিজ্ঞপ্তি