সাভারের আশুলিয়ার বারইপাড়ায় গতকাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির ২২৭তম শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে ব্যাংক-চত্বরে এক সংক্ষিপ্ত সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউসিবির এমডি ও সিইও আরিফ কাদরী। তিনি শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবির ডিএমডি এন মুস্তাফা তারেক ও এটিএম তাহমিদুজ্জামান।