ইন্দোনেশিয়ার বাণিজ্য উদ্বৃত্ত সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। এপ্রিলে দেশটির বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ ছিল ৭৫৬ কোটি ডলার। রেকর্ড উচ্চতায় রফতানি এবং আমদানি প্রত্যাশার চেয়ে ধীর হওয়ায় বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে। গত মাসে দেশটি ২ হাজার ৭৩২ কোটি ডলারের পণ্য রফতানি করেছে। অন্যদিকে এ সময়ে ১ হাজার ৯৭৬ কোটি ডলারের পণ্য আমদানি করেছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি। রয়টার্স
ইন্দোনেশিয়ার বাণিজ্য উদ্বৃত্ত ৭৫০ কোটি ডলার ছাড়িয়েছে
ইন্দোনেশিয়ার বাণিজ্য উদ্বৃত্ত সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। এপ্রিলে দেশটির বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ ছিল ৭৫৬ কোটি ডলার। রেকর্ড উচ্চতায় রফতানি এবং আমদানি প্রত্যাশার চেয়ে ধীর হওয়ায় বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে।










