পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের পরিচালনা পর্ষদ সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। গতকাল অনুষ্ঠিত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিটির ৪৪৮তম পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়।
প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে ডেসকো লিমিটেডের ইপিএস হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৬ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৫ টাকা ৯৬ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী বছরের ১৪ জানুয়ারি ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি।










