বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তা ও ক্যাশ কর্মকর্তাদের ২৬-২৭তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি বিকেবি স্টাফ কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানে বিকেবির এমডি সঞ্চিয়া বিনতে আলী, ডিএমডি মো. আ. রহিম ও বিকেবি স্টাফ কলেজের অধ্যক্ষ (মহাব্যবস্থাপকের দায়িত্বে) এএইচএম মাহবুবুল বাসেত ভূঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তা ও ক্যাশ কর্মকর্তাদের ২৬-২৭তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।










