রুয়ান্ডার এমআরএনএ টিকার কারখানা তৈরি করতে যাচ্ছে জার্মান বায়োটেকনোলজি কোম্পানি বায়োএনটেক। ২৩ জুন কারখানাটির নির্মাণকাজ শুরু হবে। এ পদক্ষেপের মাধ্যমে আফ্রিকার দেশগুলোয় নিজস্ব এমআরএনএ টিকার উৎপাদন নেটওয়ার্ক তৈরি হবে। খবর রয়টার্স।
কভিড-১৯ টিকা নির্মাতা প্রতিষ্ঠানটি একটি বিবৃতিতে জানিয়েছে, রাজধানী শহর কিগালিতে নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের পাশাপাশি আফ্রিকার দেশগুলোর প্রধান, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বায়োএনটেক জানিয়েছে, প্রাথমিক টিকা কারখানাটিতে সংযোজন কিট তৈরি এবং শিপিং কনটেইনার থাকবে। এটি আগামী কয়েক বছরের মধ্যে সেনেগাল ও দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি আফ্রিকান দেশে বিস্তৃত একটি সরবরাহ নেটওয়ার্কের অংশ হয়ে উঠবে।
নির্মাণ শুরু করতে যাওয়া বায়োএনটেনার নামের এ মডুলার কারখানা পণ্য উন্নয়ন অগ্রগতি এবং ভবিষ্যতের জনস্বাস্থ্য অগ্রাধিকারের ওপর নির্ভর করে ম্যালেরিয়া কিংবা যক্ষ্মার এমআরএনএ টিকা তৈরি করতে পারে। চলতি বছরের শেষ দিকে কিগালির নির্মাণ সাইটে এ মডুলার সরবরাহ করা হবে বলে আশা করছে জার্মান সংস্থাটি।










