২০২১ সালের অক্টোবরে ছয় মাসের জন্য শুরু হয়েছিল দুবাই এক্সপো-২০২০। ছয় মাসের এ আয়োজন দুবাইয়ের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে। বিশেষ করে কভিড-পরবর্তী পুনরুদ্ধার প্রক্রিয়া দারুণভাবে ত্বরান্বিত হয়। এক্সপোকে ঘিরে নতুন নতুন অবকাঠামো নির্মাণ হয়েছে, কর্মসংস্থানের ক্ষেত্রও তৈরি হয়েছে। লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ইওয়াই শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, দুবাই এক্সপোর ধারাবাহিকতা ২০৪২ সাল নাগাদ সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে ৪ হাজার ২০০ কোটি ডলার অবদান রাখবে। সেই সঙ্গে প্রতি বছর অন্তত ৩৫ হাজার পূর্ণকালীন চাকরির ক্ষেত্র তৈরি করবে। সংশ্লিষ্টরা বলছেন, দুবাই এক্সপোর ধারাবাহিকতা দেশটির অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব রাখবে।