যমুনা ব্যাংক পিএলসি সম্প্রতি মালয়েশিয়াভিত্তিক হরাইজন রেমিট এসডিএন বিএইচডির সঙ্গে একটি বৈদেশিক রেমিট্যান্স ড্রয়িং এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। এ উপলক্ষে সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হরাইজন রেমিট এসডিএন বিএইচডির সিইও আবদুল ওয়াহাব বিন আবদুল আজিজ ও যমুনা ব্যাংকের এনআরবি ব্যাংকিং ও এফআর ডিভিশন প্রধান মো. আব্দুস সোবহানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ কৌশলগত অংশীদারত্বের আওতায় মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের মাঝে যমুনা ব্যাংকের হিসাব খোলা-সংক্রান্ত সেবা ও ওয়েজ আর্নার্স রেমিট্যান্স বন্ড সক্রিয়ভাবে প্রচার করবে হরাইজন রেমিট এসডিএন বিএইচডি। —বিজ্ঞপ্তি
মালয়েশিয়ার হরাইজন রেমিট এসডিএন বিএইচডির সঙ্গে চুক্তি করল যমুনা ব্যাংক
যমুনা ব্যাংক পিএলসি সম্প্রতি মালয়েশিয়াভিত্তিক হরাইজন রেমিট এসডিএন বিএইচডির সঙ্গে একটি বৈদেশিক রেমিট্যান্স ড্রয়িং এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। এ উপলক্ষে সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।










