কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেডের মধ্যে সাপ্লাই চেইন ফাইন্যান্স সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত করেছে। কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী এবং প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (অর্থ) উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তির আওতায় হবিগঞ্জ এগ্রো লিমিটেডের সরবরাহকারীরা কমিউনিটি ব্যাংক থেকে তাদের সরবরাহকৃত পণ্য ও সেবার বিপরীতে অর্থায়ন সুবিধা পাবে।
কমিউনিটি ব্যাংক ও হবিগঞ্জ এগ্রো লিমিটেডের মধ্যে চুক্তি
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেডের মধ্যে সাপ্লাই চেইন ফাইন্যান্স সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত করেছে।










