উত্তরা ব্যাংক পিএলসির পরিচালক বদরুন্নেছা শারমিন ইসলাম গতকাল ব্যাংকের গুলশান শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেছেন। নতুন এ কার্যালয়ের অবস্থানে গুলশান নর্থ এভিনিউয়ের জলছবি টাওয়ারে: হোল্ডিং নম্বর ৪০/৮, রোড নং ৯২, ওয়ার্ড নং ১৯, ঢাকা উত্তর সিটি করপোরেশন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম।
আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন, মো. রাফিউল ইসলাম এবং নির্বাহী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ঢাকা কেন্দ্রীয় অঞ্চল) মোহাম্মদ লিটন পাশা খানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। —সংবাদ বিজ্ঞপ্তি










