গ্রাহকদের জন্য মানসম্মত ও ভেজালমুক্ত ওষুধ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর বনানীতে আকিজ ফার্মেসির প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের আতাতুর্ক টাওয়ারে এ আউটলেটের উদ্বোধন করা হয়।
আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ লাইফকেয়ারের রিটেইল ফার্মেসি চেইন আকিজ ফার্মেসির উদ্যোগে আউটলেটটি চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্ল্যাগশিপ আউটলেটটির উদ্বোধন করেন অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম।
সুলভ মূল্যে মানসম্মত ও ভেজালমুক্ত ওষুধ সরবরাহের লক্ষ্য নিয়ে ২০২৫ সালের জুনে আকিজ ফার্মেসি কার্যক্রম শুরু করে। বর্তমানে ঢাকা, সিলেট, খুলনা, পাবনা ও যশোরসহ দেশের বিভিন্ন জায়গায় আকিজ ফার্মেসির মোট ১৩টি আউটলেট পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকদের নিরাপদ ও মানসম্মত ওষুধ সরবরাহের পাশাপাশি গ্রাহকসেবাকে অগ্রাধিকার দিয়ে আকিজ ফার্মেসি তাদের কার্যক্রম পরিচালনা করছে। অভিজ্ঞ ফার্মাসিস্টদের পরামর্শ, দ্রুত সেবা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
আকিজ ফার্মেসির চিফ বিজনেস অফিসার ইসতিয়াক আলী তালুকদার বলেন, গ্রাহকদের নিরাপদ ও মানসম্মত ওষুধ সুলভ মূল্যে সরবরাহ করাই তাদের প্রধান লক্ষ্য। প্রতিযোগিতামূলক বাজারে মানসম্মত ওষুধ, গ্রাহকভিত্তিক সেবা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে আলাদা অবস্থান তৈরি করা হয়েছে। গ্রাহকের বিশ্বাস অর্জন ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার দিকেও গুরুত্ব দেয়া হচ্ছে।
তিনি আরো জানান, বর্তমানে ১৩টি আউটলেটের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া আগামী তিন বছরের মধ্যে দেশজুড়ে আরও ৫০০টি আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে।
আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, ফার্মেসি রিটেইল খাতে আকিজ রিসোর্সের যাত্রার মূল উদ্দেশ্য হলো জনগণের জন্য নিরাপদ, সুলভ ও অথেনটিক ওষুধ নিশ্চিত করা।
আকিজ রিসোর্সের ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান বলেন, আকিজ রিসোর্স দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে উন্নত গ্রাহকসেবা ও ব্যবসায়িক মান বজায় রেখে কার্যক্রম পরিচালনা করছে। ফার্মেসি ব্যবসাতেও একই ধারা অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ ফার্মেসির হেড অব অপারেশন সুজন ঘোষসহ আকিজ রিসোর্স ও আকিজ ফার্মেসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি










